বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
হেমায়েতপুরে জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় হুমকি: নিরাপত্তাহীনতায় নারী, থানায় অভিযোগ আশুলিয়ায় ডিবি উত্তরের বড় সাফল্য: দেড় কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা সাভারে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মারুফ গ্রেফতার সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন কাশিমপুরে ঐতিহ্যবাহী চরক পূজা আবারও বাড়ল সোনার দাম

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৪k Time View  
  •                                      
                                   
                               

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সেনাবাহিনীর অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।‎শনিবার (৩১জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব তিমিরপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ টিম।

‎সেনাবাহিনীর সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী জামাল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতবাড়িতে মাদক সেবনের সময় জামাল মিয়াসহ আরও দুইজনকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি খালি মদের বোতল উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র জামাল মিয়া (৪০), মৃত আকসির মিয়ার পুত্র মো. গাজিউর (৩০) এবং মো. সিদ্দিক মিয়া (২০)।‎অভিযান শেষে সেনাবাহিনী আটককৃতদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. আব্দুল আজিজ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102