বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সীতাকুণ্ডে হাম্মাদীয়া মসজিদের পাশে রাস্তা নির্মাণ নিয়ে অপপ্রচার নববর্ষ বরণ ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা সাভারে ডিবির অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি গাঁজা সহ ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সাভারে ডিবির অভিযানে ভেস্তে গেল আইএমইআই পরিবর্তনের মহোৎসব।

সাভার থানা প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৩k Time View  
  •                                      
                                   
                               
সাভারে ডিবির অভিযানে ভেস্তে গেল আইএমইআই পরিবর্তনের মহোৎসব।
সাভারে ডিবির অভিযানে ভেস্তে গেল আইএমইআই পরিবর্তনের মহোৎসব।

সাভার ও আশপাশের এলাকায় মোবাইল ছিনতাই করে তার পরিচয় (IMEI) বদলে ফেলার এক ভয়ংকর চক্রের সন্ধান পেয়েছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ। প্রযুক্তির অপব্যবহার করে অপরাধ আড়াল করার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি এই চক্রের মূল হোতাসহ দুই সদস্যের। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে সাভার মডেল থানাধীন সিমলিম টাওয়ার মার্কেটে সাড়াঁশি অভিযান চালায় ডিবি পুলিশের একটি চৌকস দল। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ওসি মোঃ সাইদুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে এসআই মোঃ আরিফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

​গ্রেফতার ও জব্দকৃত আলামত: অভিযানে গ্রেফতার করা হয় চক্রের মূল হোতা মোঃ ইকরামুল হোসেন (২৫) এবং তার সহযোগী জালালকে (৪০)। তাদের ডেরা থেকে উদ্ধার করা হয়:​আইএমইআই পরিবর্তনের বিশেষ সফটওয়্যার ও একটি ল্যাপটপ। ​৯টি চোরাই মোবাইল ফোন। ​লক খোলার আধুনিক সরঞ্জাম ও নগদ টাকা জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২নং আসামি ইকরামুল হোসেনের ইশারায় সাভারের অলিগলিতে ১০-১২ জনের একটি ছিনতাইকারী দল সক্রিয় ছিল। মোবাইল ছিনতাই বা চুরি হওয়ার পরপরই তা চলে আসত ইকরামুলের কাছে। মুহূর্তের মধ্যেই আধুনিক সফটওয়্যার ব্যবহার করে মোবাইলের মূল পরিচয় (IMEI) বদলে ফেলা হতো। ফলে ভুক্তভোগীরা জিডি বা মামলা করলেও পুলিশ প্রযুক্তিগতভাবে ফোনগুলো আর শনাক্ত করতে পারতো না। এই ‘ফ্রেশ’ করা ফোনগুলোই পরে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হতো।
এ বিষয়ে ডিবি পুলিশ জানায়, অপরাধীরা অত্যন্ত চতুর হলেও গোয়েন্দা জালে তারা ধরা পড়েছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে আজ (মঙ্গলবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সাভারকে অপরাধমুক্ত করতে এমন অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102