মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ দপ্তরির অদৃশ্য ক্ষমতার বলে স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড়

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি: ১২.৫ টন রড উদ্ধার, গ্রেফতার ৪।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৮k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ কবির হোসাইন পলাশ সিকদার:

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি: ১২.৫ টন রড উদ্ধার, গ্রেফতার ৪।পুলিশ পরিচয়ে মহাসড়কে ট্রাক থামিয়ে ১৩ টন রড লুন্ঠনের চাঞ্চল্যকর ঘটনায় অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার ও কেরানীগঞ্জের পৃথক অভিযান থেকে লুন্ঠিত রডের বড় অংশ উদ্ধার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জের মদনপুর জাঙ্গল বাসস্ট্যান্ড এলাকা থেকে বিএসআরএমের ১৩ টন রড টাঙ্গাইলের দেলদুয়ারের ‘আনোয়ার অ্যান্ড ব্রাদার্স’ প্রতিষ্ঠানে পাঠানো হয়। রডের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা এবং ট্রাকের মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।

৩১ জানুয়ারি ভোরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ঢাকা–চন্দ্রা মহাসড়কে পৌঁছালে ৭–৮ জনের একটি ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাক সহ রড লুন্ঠন করে নিয়ে যায়।

ঘটনার তদন্তে নেমে আশুলিয়া থানার এসআই (নিঃ) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ৫ ফেব্রুয়ারি রাতে সাভার এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন
মোঃ সোহেল (২৬)
মোঃ বিজয় (২৮)
মোঃ মানিকুল (৪১)
মোঃ সাইদুল ইসলাম (৩৫)

তাদের তথ্যের ভিত্তিতে সাভারের সোলাই মার্কেট, কান্দি ভাকুতা বাজারস্থ “মেসার্স জাকারিয়া এন্টারপ্রাইজ” থেকে ৫,৩০০ কেজি এবং ৬ ফেব্রুয়ারি ভোরে কেরানীগঞ্জের বড়াইকান্দি এলাকার একটি পরিত্যক্ত কলমি ক্ষেত থেকে ৭,২০০ কেজি রড উদ্ধার করা হয়। মোট উদ্ধারকৃত রডের পরিমাণ ১২,৫০০ কেজি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাকি মালামাল উদ্ধার ও অন্য সহযোগীদের শনাক্তে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102