বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন কাশিমপুরে ঐতিহ্যবাহী চরক পূজা আবারও বাড়ল সোনার দাম বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাহুবলে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ১৫

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮k Time View  
  •                                      
                                   
                               
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাহুবলে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ১৫
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাহুবলে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ১৫

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা থেকে আসা যাত্রীবাহী একটি বাস উল্টে এক জন নিহত ও অন্তত পনেরো(১৫) জন আহত হয়েছেন। ঘটনাস্থলে লোকমান মিয়া (১৮) নামে এক পথচারী মৃত্যু হয়েছে।‎দুর্ঘটনাটি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডুবাঐ বাজার ঢাকা–সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত লোকমান মিয়ার পিতা আনসার মিয়া।‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো ব-১৫-৫১৯৩ নম্বরের মিতালি পরিবহনের বাসে যাত্রী ওঠা-নামাকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয়। ডুবাঐ বাজার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন মহিলা। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।‎বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও হাসপাতালে প্রেরণ করেছে। মহাসড়কে সৃষ্টি হওয়া যানজট নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102