রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাল থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: রাষ্ট্রপতি জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব: নাহিদ ইসলাম খালেদা জিয়া ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ ঝিনাইদহে পাম্পে মোটরসাইকেলের তেল নিতে গিয়ে কথা-কাটাকাটির জেরে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত! মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার তেলের ২ জাহাজ আসছে পরশু: জ্বালানি মন্ত্রী জ্বালানি তেল পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি জোরদার ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের

আগুনরাঙা পলাশে রঙিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক!

ময়মনসিংহ প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩k Time View  
  •                                      
                                   
                               
আগুনরাঙা পলাশে রঙিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক!
আগুনরাঙা পলাশে রঙিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক!

সবুজের ভিড়ে হঠাৎ চোখে পড়ে আগুনের শিখার মতো লাল-কমলা রঙের ঝলক। দূর থেকে মনে হয় যেন মহাসড়কের মাঝখানে জ্বলে উঠেছে ফাগুনের আগুন। কাছে গেলে বোঝা যায়, তা আগুন নয়-সারি সারি ফুটে থাকা পলাশ ফুল।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝের ডিভাইডারে, বিশেষ করে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা জুড়ে ফুটে থাকা আগুনরাঙা পলাশ এখন পথচারী ও যাত্রীদের প্রধান আকর্ষণ। ভালুকা উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে শত শত পলাশ গাছে ফুটেছে ফুল। পত্রহীন ডালপালায় থোকা থোকা ফুলের সমারোহ যেন প্রকৃতির নিজস্ব সাজ।

বসন্তের আগমনের বার্তা নিয়ে প্রতি বছরই পলাশ ফোটে। তবে এবার মহাসড়কের ডিভাইডারে একসঙ্গে এত পলাশ ফুটে ওঠায় সৃষ্টি হয়েছে অন্যরকম দৃশ্য। দূর থেকে দেখলে মনে হয়, ব্যস্ত পিচঢালা সড়কের বুক চিরে দাঁড়িয়ে আছে আগুনরাঙা এক বনানী।গাছের ডালে ডালে ফুল, তার ফাঁকে কোকিল, শালিক সহ নানা পাখির কলকাকলি-সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক মনোরম পরিবেশ। পাখিরা এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়াচ্ছে, যোগ করছে বাড়তি প্রাণ।মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকেও ছুটে আসছেন নানা বয়সী মানুষ। কেউ যাত্রাপথে ব্যক্তিগত গাড়ি থামিয়ে ছবি তুলছেন, কেউ বা গাছতলা থেকে কুড়িয়ে নিচ্ছেন ঝরা পাপড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ছে ভালুকার পলাশের ছবি।

ভালুকা উপজেলার বাসিন্দা ব্যবসায়ী হাবীব বলেন, আগে ভালুকায় দু-একটি পলাশ গাছ চোখে পড়তো। কয়েক বছর ধরে আর তেমন দেখা যায় না। প্রায় বিলুপ্তই হয়ে গিয়েছিল। এখন মহাসড়কে গাছ লাগানোর কারণে আবার চেনা সেই পলাশ কে দেখতে পাচ্ছি।মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থামিয়ে ছবি তুলতে দেখা যায় এক যাত্রীকে। তিনি জানান, পলাশের নাম শুনেছি, কিন্তু আগে কখনো দেখিনি। আজ রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন দৃশ্য দেখে গাড়ি থামাতেই হলো। কাছ থেকে দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।

এক সময় গ্রামবাংলার আঁকাবাঁকা পথ, বাগান কিংবা ফাঁকা মাঠের ধারে পলাশের দেখা মিলতো। এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। শহরায়ণ আর বৃক্ষ নিধনের কারণে পলাশ যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। এমন অবস্থায় মহাসড়কের ডিভাইডারে পলাশ রোপণ নতুন করে ফিরিয়ে এনেছে বসন্তের রঙ।পাতাঝরা ডালে ফুলেল পোশাক পরে দাঁড়িয়ে থাকা পলাশ যেন মনে করিয়ে দেয়-ঋতুরাজ বসন্ত এসে গেছে। ব্যস্ত মহাসড়কের একঘেয়ে দৃশ্যের মাঝে এই আগুনরাঙা ছোঁয়া এখন পথিকের চোখে স্বস্তি, মনে আনন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102