শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: নিঃসন্তান দম্পতির কোলে তুলে দেওয়া হলো নবজাতক কিশোরগঞ্জের হোসেনপুরে মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করবে সরকার অপ-সাংবাদিকতার রোষানলে বরিশাল কর কমিশনার অফিসের কম্পিউটার অপারেটর সানজিদা শারমিন, টাকা না দেওয়ায় মিথ্যা সংবাদে হয়রানির অভিযোগ নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি শেয়ারবাজারে লুটপাটের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সাভারে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৫ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ১০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রায়পুরে সাংবাদিক মাহমুদের বাসায় গুলিবর্ষণ: এলাকাবাসী আতঙ্ক

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৬k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ হাসান হাওলাদার, জেলা প্রতিনিধি লক্ষীপুর:

লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক পরাণ মাহমুদের বাসভবনে গভীর রাতে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী সাংবাদিক পরাণ মাহমুদ জানান, গত পরশু দিন তার বাসার বিদ্যুৎ মিটার পুড়ে যাওয়ায় পুরো বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় ছিল। এই অন্ধকারের সুযোগ নিয়ে গতকাল আনুমানিক রাত ১১টা থেকে ১টার মধ্যবর্তী সময়ে তার বাসভবনের দ্বিতীয় তলার রুমের থাই গ্লাসে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।

আইনি পদক্ষেপ ও পুলিশের ভূমিকা
ঘটনার পর আজ (বুধবার) সকালে পরাণ মাহমুদ রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শাহীন মিয়া বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেন। তার নির্দেশে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে।

সাংবাদিক পরাণ মাহমুদ বলেন:”বাসার গ্লাসে গুলির চিহ্ন দেখে আমরা আতঙ্কিত। পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে রায়পুর থানা পুলিশ আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানিয়েছেন,(দৈনিক ঢাকা বাণী সংবাদদাতা) কে খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সাংবাদিক ও তার পরিবারের নিরাপত্তার বিষয়ে পুলিশ সজাগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102