বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও বাড়ল সোনার দাম বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সীতাকুণ্ডে হাম্মাদীয়া মসজিদের পাশে রাস্তা নির্মাণ নিয়ে অপপ্রচার নববর্ষ বরণ ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা সাভারে ডিবির অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি গাঁজা সহ ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনায় প্রেমিক-প্রেমিকাকে আটক করে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

পাবনা জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১১৬k Time View  
  •                                      
                                   
                               
পাবনায় প্রেমিক-প্রেমিকাকে আটক করে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ
পাবনায় প্রেমিক-প্রেমিকাকে আটক করে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

পাবনার ঈশ্বরদী উপজেলায় আপত্তিকর অবস্থায় এক প্রেমিক-প্রেমিকাকে আটক করে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী খড়েরদায়ার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাঠালপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে কবিরুলের সঙ্গে ওই গ্রামের এক তরুণীর পূর্বপরিচয় ছিল। এর আগে ওই তরুণীকে ঘিরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও শোনা যায়।

মঙ্গলবার (৩ মার্চ) কোনো একসময় কবিরুল ওই তরুণীর বাড়িতে যান এবং সেখানে রাতযাপন করেন বলে জানা গেছে। বুধবার সকালে একটি ঘরের ভেতরে তাদের একসঙ্গে দেখতে পেয়ে সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা দুজনকে গাছের সঙ্গে শেকল দিয়ে বেঁধে রাখে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) পাবনা জেলা মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী বলেন, এটি একটি অমানবিক ঘটনা। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। একটি সভ্য রাষ্ট্রে এমন আচরণ নিন্দনীয়। সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা উচিত।

ঘটনার বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি শুনেছেন; তবে ঘটনাস্থল তার থানার আওতাধীন না হওয়ায় সদর থানাকে অবহিত করা হয়েছে।অন্যদিকে, পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। খোঁজখবর নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102