বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৩k Time View  
  •                                      
                                   
                               
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি

জ্বালানি সংকট মোকাবিলায় পরামর্শ দেওয়ার লক্ষ্যে সরকারি দলের পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে অধিবেশন চলাকালে তিনি এ ঘোষণা দেন।প্রধানমন্ত্রী বলেন, আগের দিন বিরোধী দলীয় নেতা দেশের চলমান পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন। বিষয়টি নিয়ে আলোচনায় সবাই একমত হয়েছেন, কারণ এটি কেবল দেশের নয়, বৈশ্বিক একটি সমস্যা—যার প্রভাব বিশ্বজুড়েই পড়ছে।

তিনি আরও জানান, সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। একইভাবে বিরোধী দলকেও পাঁচজনের নাম দিতে আহ্বান জানানো হয়েছে। উভয় পক্ষের ১০ সদস্য একত্রে বসে আলোচনা করে যে কোনো কার্যকর পরামর্শ সরকারের কাছে উপস্থাপন করতে পারবেন, যা বাস্তবসম্মত হলে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে প্রধান করে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন—প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

প্রধানমন্ত্রীর প্রস্তাবে সম্মতি জানিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সংসদই জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা, এবং শিগগিরই বিরোধী দলের পক্ষ থেকেও পাঁচ সদস্যের নাম দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102