
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়ন শুকলাল হাট এলাকার, শফির, তুলার গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে,স্হায়ীরা বলেন হঠাৎ দেখি শুকলাল হাটের পূর্ব পাশে তুলার গোডাউনে ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে এলেকাবাসী সবাই এসে পানি দিয়ে নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
কিন্তু মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন,পুরো তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে আগুনের ভয়াবহ দাবানল।এদিকে তুলার গোডাউনে মালিক সফিক বলেন, আমার তুলার গোডাউনে সব মিলিয়ে ১৫ লক্ষ টাকার, ক্ষতি হয়েছে , ক্ষতিগ্রস্ত শফিক আরও বলেন এ ব্যাপারে স্থানীয় প্রশাসন, সহ সকলের নিকট সাহায্যের আবেদন করেন।এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের,অফিসার, মাহামুদুল হাসান মনির বলেন, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় । তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এবং ক্ষয়ক্ষতি প্রায় ১০,লক্ষ টাকা,ও বেশ কিছু মাল উদ্ধার করা হয়।