শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

এআই প্রযুক্তি ব্যবহার করে গৃহবধূর অশ্লীল ছবি পোস্টের অভিযোগ, থানায় জিডি

গাজীপুর প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               
এআই প্রযুক্তি ব্যবহার করে গৃহবধূর অশ্লীল ছবি পোস্টের অভিযোগ, থানায় জিডি
এআই প্রযুক্তি ব্যবহার করে গৃহবধূর অশ্লীল ছবি পোস্টের অভিযোগ, থানায় জিডি

গাজীপুরের কাশিমপুরে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে এক গৃহবধূর বিকৃত ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এনামুল হক ও তার স্ত্রী কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, কাশিমপুর থানার ১নং ওয়ার্ডের নবী টেক্সটাইল এলাকার আব্বাসের বাড়ির ভাড়াটিয়া এনামুল হক অভিযোগ করেন, “সিনথিয়ামনী ২০২৬” নামে একটি ইনস্টাগ্রাম আইডি থেকে তার স্ত্রীর ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে নিয়মিত অশ্লীল ও আপত্তিকর ছবি পোস্ট করা হচ্ছে। এতে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে বলে দাবি করেন তারা।

এ ঘটনায় শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি ট্র্যাকিং নম্বর: 91XCCA।

ভুক্তভোগী এনামুল হক ও তার স্ত্রী জানান, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাদের সম্মান ক্ষুণ্ন করতে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এনামুল হক বলেন, “এআই প্রযুক্তি ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি চাই।”

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রযুক্তির অপব্যবহার করে ব্যক্তিগত সম্মানহানির এমন ঘটনা নতুন করে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অপরাধ প্রতিরোধের বিষয়টি সামনে এনেছে।

কাশিমপুর থানা সূত্রে জানা যায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102