শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ধামরাই প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               
ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ঢাকা জেলার ধামরাইয়ে এক কিশোরী এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। পৌরসভার লাকুরিয়া পাড়া এলাকায় মাগরিবের নামাজের পর নিজ ভাড়া বাসায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত নাহিদা আক্তার বয়স ১৫ ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগের ছাত্রী এবার এসএসসি পরীক্ষার্থী নাহিদার মা প্রবাসে থাকায় সে নানীর কাছে ভাড়া বাসায় থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে নিজ ঘরে বসে পড়াশোনা করছিল নাহিদা। সে তার নানীর সঙ্গে বসবাস করতো। এ সময় নানী দুধ আনার জন্য বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি নাহিদাকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।পরিবারের অভিযোগ, অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় নাহিদাকে দ্রুত সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়েদ্রুত ডিবি পুলিশ এনএসআই ঘটনাস্থলে পৌঁছায়।ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন কী কারণে এই কিশোরকে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। পূর্ব শত্রুতা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।​এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102