শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               
দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই; বরং কিছু অসাধু চক্রের অনৈতিক কার্যকলাপের কারণেই কৃত্রিম সংকট তৈরি হয়েছে—এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন সহায়তা এবং এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ করা হয়।

তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেললেও দেশের তেল সরবরাহে কোনো ঘাটতি হয়নি। বরং কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে কালোবাজারে তেল বিক্রি করছে, যা দেশের জন্য ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম কঠোরভাবে দমন করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৬২৮টি পরিবারের মাঝে এক বান্ডিল ঢেউটিন ও মোট ২০ লাখ টাকা বিতরণ করা হয়। এছাড়া জেলা পরিষদ থেকে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারকে এক বান্ডিল টিন, ৬০টি পরিবারকে ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয় এবং উন্নয়ন কাজের জন্য ৯০ লাখ টাকার বরাদ্দপত্র প্রদান করা হয়। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ১৪ কোটি ৭০ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102