বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী আরও কমল স্বর্ণের দাম বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে জাহিদের বিরুদ্ধে।  ‎হবিগঞ্জের হাওরে পানির ঢলে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষকদের হাহাকার গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাইফুল আটক গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২ সাভারে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটছেন কৃষক, লোকসানের শঙ্কা

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫২k Time View  
  •                                      
                                   
                               

ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। যাচাই প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সঠিক থাকায় কোনো আপত্তি গৃহীত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একই দিনে বগুড়া-৬ (সদর) আসন থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান। সেখানে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা, প্রস্তাবক ও সমর্থকের তথ্যসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সঠিক পাওয়া গেছে বলে নির্বাচন অফিস সূত্রে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুইটি আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও তৎপরতা দেখা গেছে। দলীয় সূত্র জানায়, প্রার্থিতা চূড়ান্ত হওয়ায় এখন নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102