বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাইফুল আটক গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২ সাভারে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটছেন কৃষক, লোকসানের শঙ্কা বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ‎চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় সবজির আড়ালে গাঁজা চাষ, গাছ উদ্ধার মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা অপরাধ: সংসদে ফজলুর রহমান

সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাইফুল আটক

গাইবান্ধা জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৮k Time View  
  •                                      
                                   
                               
সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় জাহিদুল আটক
সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় জাহিদুল আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।সাইফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জবেদ আলীর ছেলে ও দুই সন্তানের জনক।বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্।তিনি বলেন,এর আগে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা জোহরের নামাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি প্রতিবেশি মো. সাইফুল ইসলামের বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকায় কলা দেয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেন অভিযুক্ত। এমন সময় ধর্ষণ পরিবারের লোকজন শিশুটিকে ডাক দেয়। ডাক শুনে শিশুটিকে ছেড়ে দেয় এবং তার হাতে আবারও কলা দিয়ে বলে বিষয়টি যেনো সে কাউকে না জানায়। পরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করেন। পরে শিশুটির মা বাদী হয়ে থানায় গত মঙ্গলবার ২৮ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে মামলা দায়ের করেন।এবিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন,রাতেই অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আসামি আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102