বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাইফুল আটক গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২ সাভারে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটছেন কৃষক, লোকসানের শঙ্কা বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ‎চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় সবজির আড়ালে গাঁজা চাষ, গাছ উদ্ধার মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা অপরাধ: সংসদে ফজলুর রহমান টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২

গাজীপুর প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২২k Time View  
  •                                      
                                   
                               
গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২
গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২

‎গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন কুদ্দুসনগর এলাকার কাঠালবাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন, রাসেদুল ইসলাম ও উজ্জ্বল। অভিযানে তাদের কাছ থেকে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কোনাবাড়ী থানার একটি দল কাঠালবাগান এলাকায় রাসেদের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।

এ বিষয়ে রাতে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জের কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বড় একটি মাদক চালান জব্দ করা সম্ভব হয়েছে,গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‎তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ১২ লাখ এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102