বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
‎হবিগঞ্জের হাওরে পানির ঢলে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষকদের হাহাকার গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাইফুল আটক গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২ সাভারে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটছেন কৃষক, লোকসানের শঙ্কা বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ‎চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় সবজির আড়ালে গাঁজা চাষ, গাছ উদ্ধার

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৯k Time View  
  •                                      
                                   
                               
গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী
গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী

জাতীয় সংসদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি লিফলেট পাওয়া গেছে উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণভোট ইস্যুতে দলটির অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা।’ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে, বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, বিরোধী দল কেন সংস্কার চায়—লিফলেটে সে বিষয়ে কয়েকটি পয়েন্ট তুলে ধরা হয়েছে। তবে সেখানে ‘জুলাই সনদ’-এর কোনো উল্লেখ নেই। তিনি বলেন, গণভোটের বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা জুলাই সনদের মূল অবস্থান থেকে বিচ্যুত। “এটি সংবিধান ও আইনের সঙ্গে প্রতারণার শামিল,” মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ৩৩টি রাজনৈতিক দল স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের কোনো নাম-নিশানা লিফলেটে নেই, যা বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি আরও বলেন, লিফলেটটি পড়ে তার মনে হয়েছে যেন ‘৩৩-এ পাস’-এর একটি তত্ত্বের কথা মনে করিয়ে দেয়। তিনি ব্যাখ্যা করেন, ব্রিটিশ আমলে এই উপমহাদেশে পরীক্ষায় পাস নম্বর নির্ধারণের ইতিহাস টেনে এনে বলেন—তখন ব্রিটেনে পাস নম্বর ছিল ৬৫, আর এ অঞ্চলে তা ধরা হয়েছিল প্রায় অর্ধেক, অর্থাৎ সাড়ে ৩২। পরে তা ৩৩-এ উন্নীত করা হয়। এই উদাহরণ টেনে তিনি বলেন, “লিফলেটের বক্তব্য এমনভাবে লেখা হয়েছে, যেন মনে হয় আমরা এখনও সেই অর্ধশিক্ষিত পর্যায়েই রয়ে গেছি।”

আইনমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, যেখানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘জুলাই সনদ’-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেখানে এসবের কোনো উল্লেখ না থাকা উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা ভেবে দেখার প্রয়োজন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102