বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধে ৪ লাখ ৯০ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, তথ্য ফাঁস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা, আলোচনায় ১৪ প্রকল্প সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির বিশ্বে একঘরে হয়ে পড়তে পারে ইসরায়েল: ট্রাম্পের দূত কুশনার শেখ হাসিনার পালানোর প্রক্রিয়া তদন্তের আওতায় আসবে কি না, যাচাই করবে ট্রাইব্যুনাল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু অন্তর্বর্তী সরকারের আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক ছিল: রিজভী স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‘রামায়ণ’ ও ‘কেজিএফ ২’ নিয়ে নেটপাড়ায় ভক্তদের বাগযুদ্ধ

পৃথক অভিযানে দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৮৪৩k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ সিরাজুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী আন্দোলন দমন সহ বিভিন্ন দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি। গ্রেফতারকৃতরা হলো- ১। দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), ২। উত্তরখান থানা যুবলীগের নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও ৩। আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫ খ্রি.) ঢাকার দক্ষিণখান, উত্তরখান ও বাংলা মোটর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি।

ডিবি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (০৮ এপ্রিল ২০২৫ খ্রি.) গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ০৮:২৫ ঘটিকায় দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মারুফ হোসেন সিফাতকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস দল। গ্রেফতারকৃত সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের আরেকটি চৌকস দল আজ রাত আনুমানিক ০৯:১০ ঘটিকায় উত্তরখানের দেওয়ান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ানকে গ্রেফতার করে। মহর হোসেনের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে।

ডিবি সূত্রে আরো জানা যায়, আজ গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ০৮:৩৫ ঘটিকায় বাংলামোটর এলাকায় অভিযান পরিচালনা করে দুষ্কৃতির সাথে জড়িত আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেলকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল। গ্রেফতারকৃত রাসেলের দলীয় পদবী না থাকলেও ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান সাঈদের সাথে আওয়ামী লীগের রাজনীতি এবং মিছিল মিটিং করতো এবং বিভিন্ন দুষ্কৃতির সাথে জড়িত ছিল মর্মে জানা যায়।

গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102