বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী–এর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৭ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের এ মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। সেদিন যুক্তি–পাল্টা যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। তবে সে সময় রায় ঘোষণার জন্য নির্দিষ্ট কোনো দিন ধার্য করেননি ট্রাইব্যুনাল।

এর আগে গত ২১ জানুয়ারি প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হয়ে ২৫ জানুয়ারি শেষ হয়। তিন কার্যদিবসে মামলার শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সিসিটিভি ফুটেজও ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়, যা ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের সময় ধারণ করা হয়েছিল। মামলার প্রমাণ হিসেবে উপস্থাপিত ওই ভিডিওতে আসামিদের অবস্থান ও তাদের কার্যকলাপ শনাক্ত করে দেখান প্রসিকিউটর মিজানুল। শেষে ৩০ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানায় প্রসিকিউশন।

অন্যদিকে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী আমিনুল গণি টিটো, আজিজুর রহমান দুলু ও আবুল হাসানসহ স্টেট ডিফেন্সের আইনজীবীরা। তারা তাদের মক্কেলদের বেকসুর খালাসের আবেদন জানান।

এ মামলায় বর্তমানে কারাগারে থাকা ছয় আসামি হলেন— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। তবে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন।

এর আগে গত বছরের ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন করে ট্রাইব্যুনাল-২। পলাতক আসামিদের পক্ষে ২২ জুলাই স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয়। একই বছরের ৩০ জুন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয় এবং ২৪ জুন তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102