বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সাভারে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইকালে ৩ সদস্যের চক্র আটক

সাভার প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২k Time View  
  •                                      
                                   
                               
সাভারে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইকালে ৩ সদস্যের চক্র আটক
সাভারে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইকালে ৩ সদস্যের চক্র আটক

সাভারের বিরুলিয়া ইউনিয়নে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় ছিনতাইকারীদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয় এবং ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। ​এজাহার সূত্রে জানা যায়, ভোলার বাসিন্দা ও বর্তমানে কালিয়াকৈর এলাকার অটোরিকশা চালক মো. শাহীন মিয়া (২৮) গত ৩ মার্চ রাতে ইফতার শেষে রিকশা নিয়ে বের হন। রাত আনুমানিক ৮টার সময় সাভারের আকরান বাজার থেকে তিন যুবক ড্যাফোডিল ইউনিভার্সিটি এলাকায় যাওয়ার কথা বলে তার রিকশাটি ভাড়া করে।

​রিকশাটি বিরুলিয়া ইউনিয়নের দেউন এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির মহিলা হোস্টেলের পাশে আমিন মোহাম্মদ গ্রুপের হাউজিংয়ের একটি নির্জন রাস্তায় পৌঁছালে যুবকরা চালককে থামিয়ে দেয়। এরপর ধারালো অস্ত্রের মুখে শাহীন মিয়ার হাত স্কচটেপ দিয়ে বেঁধে ফেলে এবং গলায় ছুরি ঠেকিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ​চালকের আর্তচিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তিন ছিনতাইকারীকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং হাতেনাতে ধরে ফেলে।

এসময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে আসামিদের হেফাজতে নেন। ​গ্রেপ্তারকৃতরা হলেন: ​১. মো. শাহিনুর ইসলাম (২৮) – বর্তমান ঠিকানা: টঙ্গাবাড়ী, আশুলিয়া (স্থায়ী: তারগঞ্জ, রংপুর) ২. শ্রী মিট্টু কুমার শীল (২৩) – বর্তমান ঠিকানা: টঙ্গাবাড়ী, আশুলিয়া (স্থায়ী: শেরপুর, বগুড়া) ৩. মো. সজিব (২৭) – সামাইর, বিরুলিয়া। ​পুলিশের ভাষ্য ও উদ্ধারকৃত আলামত ​আসামিদের তল্লাশি করে তাদের কাছ থেকে ১৩ ইঞ্চি ও ১০ ইঞ্চি লম্বা দুটি কাঠের বাটযুক্ত স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পর আহত আসামিদের ও চালককে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ​আজ (৪ মার্চ) চালক শাহীন মিয়া বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102