শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১২৬k Time View  
  •                                      
                                   
                               
সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

দেশের শাসনব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা এবং স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ অবস্থান তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। তিনি জানান, দুর্নীতি নির্মূলে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শুধু কঠোর আইন প্রণয়ন করলেই হবে না; বরং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতির মূল শিকড় উপড়ে ফেলতে হবে।বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সমাজে সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102