মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড সাভারের সড়কগুলোতে যানজট নিরসনে এমপি সালাউদ্দিন বাবুর ব্যতিক্রমী উদ্যোগ থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা রয়েছে: আইজিপি হাদি হত্যায় গ্রেপ্তার আসামিদের ফেরত আনার কাজ চলছে: আইজিপি কাল থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: রাষ্ট্রপতি জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব: নাহিদ ইসলাম খালেদা জিয়া ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ

জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৯k Time View  
  •                                      
                                   
                               
জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব: নাহিদ ইসলাম
জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা অনেক নারী পরে রাজনীতির অঙ্গন থেকে হারিয়ে গেছেন। তিনি জানান, সেই হারিয়ে যাওয়া নারী কণ্ঠগুলো খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হবে।রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সারা দেশে জুলাই আন্দোলনে সক্রিয় থাকা যেসব নারী এখন আর দৃশ্যমান নন, তাদের খুঁজে বের করার চেষ্টা করা হবে। জাতীয় নারীশক্তি এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা রাজনীতিতে সক্রিয় থাকুক বা না থাকুক—দেশ পরিবর্তন ও বৈষম্যহীন সমাজ গঠনে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে সক্রিয় নারীদের বিরুদ্ধে অনলাইন ও সাইবার বুলিংয়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে অনেক নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রাজনীতি থেকে সরে যেতে বাধ্য হয়েছেন।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনের পর সবচেয়ে বেশি যে প্রশ্নটি উঠেছে তা হলো—সেই আন্দোলনের নারীরা এখন কোথায়। যারা রাজপথে সক্রিয় ছিলেন, তাদের অনেককেই এখন রাজনীতির মাঠে দেখা যাচ্ছে না, যা আন্দোলনের নেতৃত্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া অনেক নারী পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে না এলেও বিভিন্ন স্থানে জুলাই পদযাত্রার সময় তাদের সঙ্গে দেখা হয়েছে। তাদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ও মত প্রকাশের আগ্রহ এখনও রয়েছে, কিন্তু সামাজিক ও পারিপার্শ্বিক বাস্তবতার কারণে তারা সক্রিয় হতে পারছেন না।

নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রায়ই দেখা যায় নির্বাচনের পরপরই নারীদের ওপর সহিংসতা বেড়ে যায়। এ ধরনের ঘটনা কঠোরভাবে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতিই সমাজে সহিংসতা বাড়িয়ে দেয়, তাই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102