মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে ব্যবসায়ী কে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ

ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড
ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় মাদক সেবনের দায়ে দুলাল রবি দাস (৪৬) নামে এক ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুচারভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে এ দণ্ড প্রদান করেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন।

দণ্ডপ্রাপ্ত দুলাল রবি দাস মৃত রমেশ রবিদাসের ছেলে। তিনি পৌর সদরের মুচারভিটা এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুলাল রবি দাসকে আটক করা হয়। এ সময় তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102