বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সীতাকুণ্ডে হাম্মাদীয়া মসজিদের পাশে রাস্তা নির্মাণ নিয়ে অপপ্রচার নববর্ষ বরণ ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা সাভারে ডিবির অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি গাঁজা সহ ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭k Time View  
  •                                      
                                   
                               
সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক
সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক

সাভারের দেওগাঁও-রাজাশন এলাকায় র‍্যাব-৪ এর এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ হৃদয় নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় ১ কেজি ২৪৫ গ্রাম মাদক, যা বর্তমান বাজারে অত্যন্ত মূল্যবান ও দুষ্প্রাপ্য বলে পরিচিত।র‍্যাব জানায়, একটি বড় ধরণের মাদকের চালান হাতবদল হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। ঘটনাস্থল থেকে হৃদয়কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, সে দীর্ঘ সময় ধরে মাদক পাচারচক্রের অন্যতম প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হৃদয় সাভার পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী তাজুল ইসলামের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় দাপট দেখিয়ে আসতেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে দীর্ঘদিন ধরে দেওগাঁও ও রাজাশন এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয়কে সে মূলত অপরাধ আড়াল করার ঢাল হিসেবে ব্যবহার করত। হৃদয়ের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। দীর্ঘদিন ধরে চলা তার অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন সাধারণ মানুষ।

র‍্যাব-৪ এর কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই বিশেষ অভিযান। এই চক্রের শেকড় কতদূর এবং নেপথ্যে আর কার কার ইন্ধন রয়েছে, তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ধৃত হৃদয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102