শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর চক্রবর্তী এলাকায় অবৈধ ভাবে প্রতি মাসে ১৪ লক্ষ টাকার গ্যাস ব্যবহার সরকার জনগণের কাছে দায়বদ্ধ: প্রধানমন্ত্রী মহাসড়কে পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই – মিয়া গোলাম পরওয়ার হেমায়েতপুরে জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় হুমকি: নিরাপত্তাহীনতায় নারী, থানায় অভিযোগ আশুলিয়ায় ডিবি উত্তরের বড় সাফল্য: দেড় কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা সাভারে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মারুফ গ্রেফতার সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

কাশিমপুর চক্রবর্তী এলাকায় অবৈধ ভাবে প্রতি মাসে ১৪ লক্ষ টাকার গ্যাস ব্যবহার

কাশিমপুর প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২k Time View  
  •                                      
                                   
                               
কাশিমপুর চক্রবর্তী এলাকায় অবৈধ ভাবে প্রতি মাসে ১৪ লক্ষ টাকার গ্যাস ব্যবহার
কাশিমপুর চক্রবর্তী এলাকায় অবৈধ ভাবে প্রতি মাসে ১৪ লক্ষ টাকার গ্যাস ব্যবহার

বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯ টার সময় পেট্রো বাংলা ও তিতাস গ্যাসের আশুলিয়া জোনাল অফিসের নেতৃত্বে কাশিমপুর ২নং ওয়ার্ড চক্রবর্তী কড়ইতাল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।এ সময় পেট্রো বাংলার উপ মহাব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন ও তিতাস গ্যাসের ম্যানেজার আবু সালেহ মোহাম্মদ খাদিমুদ্দিন উপস্থিত ছিলেন।  তিতাস গ্যাসের ম্যানেজার জানান গাজীপুর কাশিমপুর থানার  ২ নং ওয়ার্ড চক্রবর্তী কড়ইতাল এলাকায় মেসার্স নুর জানুমা ওয়াশিং প্লান্ট ও এ আর জিন্স ওয়াসিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে প্রতি মাসে প্রায় ১৪ লক্ষ টাকার গ্যাস ব্যবহার করেছেন তথ্যটি নিশ্চিত হবার পর অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সংযোগটি বিচ্ছিন্ন করতে গিয়ে  দেখা যায়, উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অত্যন্ত ঝুকিপূর্ণ ভাবে দুই ইঞ্চি ও এক ইঞ্চি পাইপ দিয়ে এ সংযোগটি নেওয়া হয়েছে যা খুবই ঝুকিপূর্ণ ও ( বিপজ্জনক)।এ বিষয়ে স্হানীয় বাসিন্দারা জানান দীর্ঘ দিন যাবত গ্যাস সংকটে ভুগছি এধরণের অবৈধ সংযোগকারীদের শাস্তি দাবি করছি।এসব অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে ও অবৈধ সংযোগের অভিযান অব্যাহত থাকবে বললেন তিতাস গ্যাসের ম্যানেজার আবু সালেহ মোহাম্মদ খাদিমুদ্দিন ও পেট্রো বাংলার উপ মহাব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102