বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সরকার জনগণের কাছে দায়বদ্ধ: প্রধানমন্ত্রী মহাসড়কে পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই – মিয়া গোলাম পরওয়ার হেমায়েতপুরে জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় হুমকি: নিরাপত্তাহীনতায় নারী, থানায় অভিযোগ আশুলিয়ায় ডিবি উত্তরের বড় সাফল্য: দেড় কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা সাভারে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মারুফ গ্রেফতার সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি

সরকার জনগণের কাছে দায়বদ্ধ: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২k Time View  
  •                                      
                                   
                               
সরকার জনগণের কাছে দায়বদ্ধ: প্রধানমন্ত্রী
সরকার জনগণের কাছে দায়বদ্ধ: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার জনগণের প্রতি দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই এই সরকার জনগণের কাছেই জবাবদিহি করে। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই—জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান সংকট মোকাবিলায় তিনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং ব্যক্তিগত পর্যায়ে অপচয় এড়িয়ে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে তেল ও ডিজেলের দাম বাড়ালেও বাংলাদেশে এখনো সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি, যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ে।

তিনি আরও জানান, সরকার প্রতিদিন বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে হলেও জ্বালানি খাত স্থিতিশীল রাখার চেষ্টা করছে।ইতিহাসের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সংকীর্ণ দলীয় স্বার্থে জাতীয় নেতাদের অবদান উপেক্ষা করা উচিত নয়। তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসের প্রতি আমাদের দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করবে।অনুষ্ঠানে স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের অবদান দেশকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতের পথচলায় প্রেরণা জোগাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102