
গাজীপুর কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার আনসার একাডেমি সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করলো কালিয়াকৈর থানা পুলিশ মৃত্যু ব্যাক্তির বয়স আনুমানিক (৫০) কালিয়াকৈর থানা পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা বিষয়টি থানা পুলিশকে অবগত করে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, ঘটনা সম্পর্কে সত্যতা যাচাই, তথ্য সংগ্রহ ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।