বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী আরও কমল স্বর্ণের দাম বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে জাহিদের বিরুদ্ধে।  ‎হবিগঞ্জের হাওরে পানির ঢলে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষকদের হাহাকার গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাইফুল আটক গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২ সাভারে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটছেন কৃষক, লোকসানের শঙ্কা

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               
দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচটি মামলায় তার জামিন মঞ্জুর করলেও আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতে জামিন পান আইভী, তবে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলোর জামিনও স্থগিত হয়ে যায়।

এদিকে, সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখাতে পুলিশ আবেদন করে। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অন্য মামলায় ১২ এপ্রিল গ্রেফতার দেখানোর আবেদন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102