বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্য পূরণ হয়েছে, ভেঙে পড়েছে ইরান: ট্রাম্প বন্ধ হলো ইরাকের বৃহত্তম তেলক্ষেত্রে তেল উত্তোলন অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী বগুড়ায় নয়, কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়া নিয়ে বিতর্ক, ইউএনও ও এসি (ল্যান্ড) বদলি সাভারে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সুন্দরগঞ্জে দলিল আটকে ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ

আশুলিয়ায় সাব রেজিষ্ট্রারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

Coder Boss
                                             
  •   Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩৭৯k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি:

দুর্নীতি অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগে সাভারের আশুলিয়ার সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেছে বিক্ষুব্ধ জনতা।

সোমবার দুপুরে সিএমবি আশুলিয়া সড়কের আশুলিয়া সাব রেজিষ্ট্রার অফিসের সামনে দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা। এসময় আশুলিয়ার বিভিন্ন এলাকার শত শত মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসুচীতে যোগদান করেন।

সাব রেজিষ্ট্রারের পদত্যাগের দাবিতে দাবিতে এ আন্দোলন গড়ালো আজ ২১ দিনে। ২১ দিনের আন্দোলনের ফলে সাব রেজিষ্ট্রি অফিসে বন্ধ রয়েছে জমি কেনা বেচার রেজিষ্ট্রি কার্যক্রম। যার ফলে গুরুতপূর্ণ আশুলিয়া সাব রেজিষ্ট্রি অফিসে অচলাবস্থা দেখা দিয়েছে। জমি ক্রেতা ও বিক্রেতারা পড়েছে চরম দুর্ভোগে।

মানববন্ধন বিক্ষোভ মিছিল থেকে এসময় আশুলিয়া সাব রেজিষ্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক আলমগীর হোসেন বলেন,সম্প্রতি আশুলিয়ার সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল যোগদান করার পর থেকে ঘুষ অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন টাকা ছাড়া তিনি কোন জমি কেনা বেচার দলিলে স্বাক্ষর করেন না তাই ঘুষখোর সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের পদত্যাগের দাবিতে তারা ১৭ জুন থেকে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি শুরু করেন। এতে করে দলিল লেখক কল্যাণ সমিতির আন্দোলনের কারণে সাব রেজিষ্ট্রি অফিসে অচলাবস্থা বিরাজ করছে। যার ফলে দলিল না হওয়ায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। এমন অবস্থায় তারা তার পদত্যাগ দাবি করেন। তিনি পদত্যাগ না করলে রাস্তা অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।

এদিকে এসব অভিযোগ অস্বীকার করে আশুলিয়া সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল বলেন,আমি কারও কথায় পদত্যাগ করবো না ।ভক্স পপ আশুলিয়া সাব রেজিষ্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক আলমগীর হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102