মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
গত নির্বাচনে অংশ নেওয়া পুলিশ সদস্যরা এবার নির্বাচনী দায়িত্বে থাকছে না: আইজিপি বিএনপির ৩ প্রার্থীর নির্বাচনে বাধা নেই কমলনগরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, নারী সহ আহত ৫, দুই জনের অবস্থা আশঙ্কাজনক দুইবার দাড়িপাল্লায় ভোট দিয়েছি—দুইটি জান্নাত পাবো কিনা? প্রশ্নযুক্ত ফ্যাস্টুন নিয়ে বিএনপির সমাবেশে যুবক বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন: ইএএসডি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: লক্ষ্মীপুর-৪ জামায়াত প্রার্থী পাবনা-১ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় মানুষের ঢল এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি

সাভারে ছাত্র হত্যা মামলার আসামি জসিম উদ্দিন গ্রেপ্তার 

Coder Boss
                                             
  •   Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯k Time View  
  •                                      
                                   
                               

 

রাউফুর রহমান পরাগ : সাভারে দুই ছাত্র হত্যা মামলার আসামী নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলার সহ সভাপতি ও তেতুলজোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দুপুরে সাভার মডেল থানা পুলিশ তাকে পৌর এলাকার ব্যাংক কলোনী এলাকা থেকে গ্রেফতার করে। জসিম উদ্দিন তেতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর গ্রামের মনসুর গোয়ালের পুত্র।

সাভার মডেল থানা এস আই ইমরান হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগষ্ট সাভারের বাসিন্দা নারায়নগঞ্জের সোনারগাও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সাজ্জাত হোসেন (১৯) সাভার বাসষ্ট্যান্ডের রানা প্লাজার সামনে পুলিশ ও আওয়ামীলীগ দলীয় লোকের গুলিতে নিহত হন। এ ঘটনায় তার পিতা আলমগীর হোসেন বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ১৭৬ নম্বর আসামী গ্রেফতারকৃত জসিম উদ্দিন। এ ছাড়া একই দিন সাভার থানা রোডের মুক্তির মোড়ে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের গুলিতে নিহত হন সাভারের বাসিন্দা ঢাকা কমার্স কলেজের ছাত্র আবদুল আহাদ সৈকত(১৭)। এ মামলায় সৈকতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতাকৃত জসিম উদ্দিন এ মামলায় ১০০ নম্বরে তালিকা ভুক্ত আসামী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102