সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নির্বাচনে জয়ী হলে মসজিদ-মাদ্রাসার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব: ডা. সালাউদ্দিন বাবু

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩০৫k Time View  
  •                                      
                                   
                               

নির্বাচনে জয়ী হলে মসজিদ-মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাবেন বলে আশ্বাস দিয়েছেন ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।বৃহস্পতিবার রাতে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকায় তালিমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত ৩য় বার্ষিকীতাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যের সময়ে তিনি এই আশ্বাস দেন।

এসময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীণ সরকারের ঘোষিত আগামী জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। আমি ঢাকা-১৯ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আপনার আমাকে ভোটের মাধ্যমে জয়ী করলে আমি আপনাদের পাশে থেকে মসজিদ-মাদ্রাসার উন্নয়নে সর্বাত্মক কাজ করে যাবো।

অবসর প্রাপ্ত অনারারী লেফটেন্যান্ট মো: শফিউল আলমের সভাপতিত্বে তাফসির পেশ করেন অনুষ্ঠানের প্রধান আলোচক মাওলানা জহীরুল ইসলাম জিহাদী ও প্রধান মেহমান মুফতি আব্দুল মোমেন মুরাদাবাদী।

থানা বিএনপির সহ-সভাপতি লোকমান হেকিম, থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী ও ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসেন মিয়া সহ আরও অনেকের উপস্থিতিতে মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষা- প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ক্বারী মোহাম্মদ খাইরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102