বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে মান পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী আ.লীগ আমলের গুম-খুনের ঘটনায় দেশজুড়ে গণশুনানি হবে: চিফ প্রসিকিউটর জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধে ৪ লাখ ৯০ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, তথ্য ফাঁস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা, আলোচনায় ১৪ প্রকল্প সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির বিশ্বে একঘরে হয়ে পড়তে পারে ইসরায়েল: ট্রাম্পের দূত কুশনার শেখ হাসিনার পালানোর প্রক্রিয়া তদন্তের আওতায় আসবে কি না, যাচাই করবে ট্রাইব্যুনাল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু

পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে ইট দিয়ে আঘাত করে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৭k Time View  
  •                                      
                                   
                               

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছোট ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।‎র‌্যাব-৯ জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে হত্যার ঘটনায় অভিযুক্ত মো. ওবায়েদ মিয়া (২০) কে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি লাখাই উপজেলার বামৈ পশ্চিম পাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে।‎র‌্যাবের ভাষ্য অনুযায়ী, গত ২ জানুয়ারি পারিবারিক জমিতে ঘর নির্মাণ নিয়ে বড় ভাই জুনাইদ মিয়া ও পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওবায়েদ মিয়া ইট দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জুনাইদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
‎‎ঘটনার পর লাখাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওবায়েদ মিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।‎র‌্যাব-৯–এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “হত্যা, ধর্ষণ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জঙ্গিবাদ দমনে র‌্যাব-৯ সবসময় সক্রিয়। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102