সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ন্যাশনালিস্ট সাইবার ফোরামের ২১ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড: মাহ্দী আমিন শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের সহকারী প্রধান শিক্ষকদের পদোন্নতির রিট খারিজ সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮% বেতন বৃদ্ধি! তরুণদের এসএমই খাতে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর স্বর্ণের গহনা বিক্রিতে গ্রাহকদের সুবিধা বাড়াল বাজুস জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আওয়ামী সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের ডাক জামায়াতের এআই আতঙ্কে ক্যামব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’

মালদ্বীপ প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩১২k Time View  
  •                                      
                                   
                               

ঘন কুয়াশার প্রভাবে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চলাচলকারী বিমানগুলোর শিডিউল এলোমেলো হয়ে যাওয়ায় প্রবাসী যাত্রীদের বিশেষ নির্দেশনা দিয়েছে মালেতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বর্তমানে ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে মালদ্বীপ এবং মালদ্বীপ থেকে ঢাকাগামী বিভিন্ন ফ্লাইট সময়মতো উড্ডয়ন ও অবতরণ করতে পারছে না। অনেক ক্ষেত্রেই বিমান চলাচলে দীর্ঘ বিলম্ব ঘটছে।

এই পরিস্থিতিতে ভোগান্তি এড়াতে মালদ্বীপে অবস্থানরত বা বাংলাদেশে যাওয়ার অপেক্ষায় থাকা প্রবাসী যাত্রীদের বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রার আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময় জেনে নেওয়ার জন্য অনুরোধ করেছে দূতাবাস। নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছানোর আগে ফ্লাইটের সময়সূচি নিশ্চিত হওয়া যাত্রীদের জন্য জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102