বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাভারে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৫ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ১০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী আরও কমল স্বর্ণের দাম বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে জাহিদের বিরুদ্ধে।  ‎হবিগঞ্জের হাওরে পানির ঢলে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষকদের হাহাকার গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাইফুল আটক গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২

বানিয়াচঙ্গে জাল ভোটের অভিযোগে ৭ কিশোর আটক

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫k Time View  
  •                                      
                                   
                               

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে সাত কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩৭ নম্বর বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কিশোর একসঙ্গে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের হাতে থাকা ভোটার স্লিপের তথ্য যাচাই করে বয়সের অসামঞ্জস্যতা লক্ষ্য করলে সন্দেহ হয়। পরে যাচাই–বাছাই শেষে সাতজনকে আটক করা হয়।

আটক কিশোররা স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। তাদেরকে ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে রাখা হয়েছে।‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন,“আটক সাতজনই অপ্রাপ্তবয়স্ক। তারা প্রশাসনের হেফাজতে রয়েছে। ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”ভোটকেন্দ্রে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102