শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকার জনগণের কাছে দায়বদ্ধ: প্রধানমন্ত্রী মহাসড়কে পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই – মিয়া গোলাম পরওয়ার হেমায়েতপুরে জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় হুমকি: নিরাপত্তাহীনতায় নারী, থানায় অভিযোগ আশুলিয়ায় ডিবি উত্তরের বড় সাফল্য: দেড় কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা সাভারে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মারুফ গ্রেফতার সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি

মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১২k Time View  
  •                                      
                                   
                               
মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুন্সীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১টার দিকে পঞ্চসার ইউনিয়নের নৈরপুকুরপাড় ব্রিজসংলগ্ন মাসুদের অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন হাওলাদার (৩৫) ও তার স্ত্রী মালা বেগমকে (৩০) গ্রেপ্তার করা হয়।তারা পূর্ব মাকহাটি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৈরপুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে তাদের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102