
ঢাকা জেলার আশুলিয়ার নরসিংহপুর বিপুল ভিলার সামনে এমপি সাহেবের নাম ভাঙ্গিয়ে বিয়াই পরিচয়ে চাঁদাবাজি ও মারধর আহত ৫ জন। এ বিষয়ে ভুক্তভোগী আশুলিয়া থানায় অভিযোগ করেছেন। ভুক্তভোগী মোঃ মেনন হাসান মিলন হামীম ৩ নং গেইট জাকারিয়া কাজীর বাড়ীর ভাড়াটিয়া তিনি এ-সময় বলেন ১.মোঃ রাশেদ, পিতা আব্বাস উদ্দিন, ২.রেজাউল করিম, ৩.মোঃ আনিছ, ৪.আমিনুল, ৫ মোঃ ফরিদ, সহ ১০/১২ জন সর্ব সাং নরসিংহপুর হামীম ৩নং গেইট আশুলিয়া ঢাকা। আমার এবং আমার পরিবারের ৫ জনের উপর অতর্কিত হামলা চালায় দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে আহত করে আমাদের ডাক চিৎকারে এলাকা বাসীর সহযোগিতায় প্রানে বেঁচে যাই। আশে পাশের সকলের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করে মোটামুটি সুস্থ হয়ে আশুলিয়া থানায় অভিযোগ করি।
এবং যেদিন হামলার শিকার হয় ঔ দিন সরকারি ৯৯৯ ফোন দিয়ে পুলিশ আনি পুলিশ এসে আমাদের ঔ ভাবে কোন সহযোগিতা করেন নাই। কারন পুলিশ আসামী রাশেদের পুর্ব পরিচিত সে এলাকায় পরিচয় দেই ঢাকা ১৯ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের বিয়াই। এই ভয়ে আমরা কিছু বলতে পারি না। সে নেশা খায় নেশা বিক্রি করে ফিটিং খায়, ভ্যান থেকে শুরু করে ময়লার টাকা পযন্ত সে খায়। আমাকে বলে প্রতি মাসে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে না হলে আমরা এখানে ব্যাবসা করতে পারবো না আমাদের প্রানে মেরে ফেলবে। সে আমার পুর্ব পরিচিত আমার দোকানের পাশে বাড়ী ঔ সুবাদে আমার কাছে থেকে ৫ লক্ষ টাকা ধার হিসাবে নেই ঔ টাকা চাইতে গেলে টাকা দিবে না তাল-বহানা করে হুমকি ধামকি বকা জোকা করে এক পর্যায়ে আমাদের মেরে আহত করে আমাদের কাছে থাকা সমিতির কালেকশনের ২ লক্ষ ৩৬ হাজার টাকা লুট করে হাতিয়ে নিয়ে যাই। আর এটা নিয়ে বিচার দিলে বা থানা পুলিশ করলে আমাদের সবাইকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। আমরা এখন নিরাপত্তা হীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সরকারের কাছে আমার জোর দাবি আমি আমার এই হামলার কঠিন শাস্তি চাই। আমার টাকা ফেরত চাই। আমার পরিবারের নিরাপত্তা চাই।
এ বিষয়ে এস আই আবু তালেব রানা বলেন আমরা অভিযোগ পেয়ে ঘটনা স্হলে তদন্তের জন্য যাই ঘটনার সত্যতা খুঁজে পাই যে ভাবে নিলা জখম হয়েছে ছুরির আঘাত হয়েছে ভুক্তভোগী মামলা করলে আমরা আইনি ভাবে ব্যাবস্হা গ্রহণ করবো।এ বিষয়ে ঢাকা ১৯ আসনের এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু কে ফোনে পাওয়া যায়নি তার পিএস ফোন রিসিভ করে বলেছেন স্যার অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে আছে। দোয়া করিবেন স্যার সুস্থ হয়ে দেশে আসুক অন্যায় কারী যেই হোক তার কঠিন বিচার হবে।