শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ আশুলিয়ার নরসিংহপুরে এমপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কাশিমপুর চক্রবর্তী এলাকায় অবৈধ ভাবে প্রতি মাসে ১৪ লক্ষ টাকার গ্যাস ব্যবহার সরকার জনগণের কাছে দায়বদ্ধ: প্রধানমন্ত্রী মহাসড়কে পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই – মিয়া গোলাম পরওয়ার হেমায়েতপুরে জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় হুমকি: নিরাপত্তাহীনতায় নারী, থানায় অভিযোগ আশুলিয়ায় ডিবি উত্তরের বড় সাফল্য: দেড় কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

সরকারের ‘দুই মাস পূর্তি’ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।শুক্রবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও এতে অংশ নেবেন।সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও বক্তব্য আসতে পারে।

এতে অংশ নিতে আগ্রহী সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102