শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কাশিমপুর চক্রবর্তী এলাকায় অবৈধ ভাবে প্রতি মাসে ১৪ লক্ষ টাকার গ্যাস ব্যবহার সরকার জনগণের কাছে দায়বদ্ধ: প্রধানমন্ত্রী মহাসড়কে পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই – মিয়া গোলাম পরওয়ার হেমায়েতপুরে জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় হুমকি: নিরাপত্তাহীনতায় নারী, থানায় অভিযোগ আশুলিয়ায় ডিবি উত্তরের বড় সাফল্য: দেড় কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা সাভারে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মারুফ গ্রেফতার

হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪k Time View  
  •                                      
                                   
                               
হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী
হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের যথাযথ সেবা দিতে ব্যর্থ হলে দায়িত্বে থাকা ব্যক্তিদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, “আমরা হজযাত্রীদের খাদেম—তাদের সেবা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।”শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ক্যাম্প পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন।চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশে ছেড়ে যাবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই হজযাত্রীরা ক্যাম্পে আসতে শুরু করেছেন।

পরিদর্শনকালে মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলে তাদের প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে চান।এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। হজযাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে, নিরাপদে এবং নির্বিঘ্নে পবিত্র সফরে যেতে পারেন—সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

হজ ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রব প্রসঙ্গে তিনি বলেন, “যা করার দরকার, সেটাই করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102