
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ ২৫/০৪/২০২৬ খ্রি. তারিখ ০৩:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন টি.এস পাম্পের সামনে হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১।
মোঃ পারভেজ হোসেন (২৭), পিতা-মোঃ মনির হোসেন, মাতা-মোছাঃ রহিমা বেগম, সাং-কাঁইচা বাড়ি বটতলা (এপি-কালারটেক সুজনের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ১০০ পুড়িয়া হেরোইন, যাহার মূল্য অনুমান ৬০,০০০/- টাকা সহ গ্রেফতার করেন।ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।