রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জে কালী মন্দিরে চুরি: প্রতিমার স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট গোবিন্দগঞ্জের ট্রাকের চাপায় যুবক নিহত জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করে না: মির্জা ফখরুল আশুলিয়ায় ১০০ পুড়িয়া হেরোইন সহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার শৈলকুপায় অবৈধ সার মজুদের দায়ে দুই ডিলারের ৫০,০০০ টাকা অর্থদণ্ড এআই প্রযুক্তি ব্যবহার করে গৃহবধূর অশ্লীল ছবি পোস্টের অভিযোগ, থানায় জিডি ‎শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ, ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল সাভারে রানা প্লাজা ট্র্যাজেডি পালন ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জে কালী মন্দিরে চুরি: প্রতিমার স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               
হবিগঞ্জে কালী মন্দিরে চুরি: প্রতিমার স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট
হবিগঞ্জে কালী মন্দিরে চুরি: প্রতিমার স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট

হবিগঞ্জ শহরের কালীগাছতলা এলাকার শ্রীশ্রী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় প্রতিমার স্বর্ণ ও রূপার অলংকার এবং দানবাক্সের টাকা চুরি হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।মন্দির কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ঝড়-বৃষ্টির সময় দুর্বৃত্তরা মন্দিরের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে।

এ সময় তারা সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে মূল মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে কালী প্রতিমার গায়ে থাকা স্বর্ণ ও রূপার বিভিন্ন অলংকার মাথার মুকুট, হাতের তাজ, পায়ের নুপুর, গলার সীতাহার ও চেইন, কানের দুল,এছাড়া মহাদেবের পাথর এবং দানবাক্সের নগদ অর্থ নিয়ে যায়।‎রোববার সকালে মন্দিরে আসা ভক্তরা ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে সদর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

‎মন্দির কমিটির সভাপতি দিলীপ দাস বলেন, এর আগেও মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনাটি তাদের উদ্বিগ্ন করে তুলেছে। এ ঘটনায় স্থানীয় কোনো চক্র জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।‎সদর মডেল থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102