বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধে ৪ লাখ ৯০ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, তথ্য ফাঁস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা, আলোচনায় ১৪ প্রকল্প সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির বিশ্বে একঘরে হয়ে পড়তে পারে ইসরায়েল: ট্রাম্পের দূত কুশনার শেখ হাসিনার পালানোর প্রক্রিয়া তদন্তের আওতায় আসবে কি না, যাচাই করবে ট্রাইব্যুনাল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু অন্তর্বর্তী সরকারের আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক ছিল: রিজভী স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‘রামায়ণ’ ও ‘কেজিএফ ২’ নিয়ে নেটপাড়ায় ভক্তদের বাগযুদ্ধ

আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৭৮৫k Time View  
  •                                      
                                   
                               

 

মো: শাকিল শেখ,
সাভার ও ধামরাই প্রতিনিধি:

“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকালে আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ কলেজে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় বৃক্ষরোপণ কার্যক্রমের নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন তানভীর ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে মির্জা গোলাম হাফিজ কলেজে বিভিন্ন স্থানে ২শত চারা গাছ রোপণ করা হয়।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন তানভীর বলেন,বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৃক্ষরোপণ কর্মসূচী ঘোষণা করেছেন। তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ রক্ষায় সারাদেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত রয়েছে যা বিএনপি’র মিডিয়া সেলের ফেসবুক পেইজে উল্লেখ করা হচ্ছে। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে তারেক রহমান বাণী দেন। বাণীতে পরিবেশ দূষণ রোধে তার দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরেন।

তিনি আরও বলেন,প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনে ছাত্রদল সব সময় অগ্রণী ভূমিকা রাখবে। আমরা শুধু রাজনৈতিক সংগঠন নই, সামাজিক দায়বদ্ধতাও পালন করি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার,সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102