বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধে ৪ লাখ ৯০ হাজার সেনা হারিয়েছে রাশিয়া, তথ্য ফাঁস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা, আলোচনায় ১৪ প্রকল্প সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির বিশ্বে একঘরে হয়ে পড়তে পারে ইসরায়েল: ট্রাম্পের দূত কুশনার শেখ হাসিনার পালানোর প্রক্রিয়া তদন্তের আওতায় আসবে কি না, যাচাই করবে ট্রাইব্যুনাল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু অন্তর্বর্তী সরকারের আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক ছিল: রিজভী স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‘রামায়ণ’ ও ‘কেজিএফ ২’ নিয়ে নেটপাড়ায় ভক্তদের বাগযুদ্ধ

পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ পয়দা হবে না; জবাবদিহীতা মূলক সরকার কায়েম হবে -পীর সাহেব চরমোনাই

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪৯৮k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা (পশ্চিম) এর প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ গতকাল (১২জুলাই) অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন,
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ পয়দা হবে না; জবাবদিহীতা মূলক সরকার কায়েম হবে। তাহলেই একটি সুন্দর দেশ গঠন হবে। জবাবদিহীতার অভাবেই ফ্যাসিবাদ তৈরি হয়।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতার মেরুকরণ হ্রাস পাবে এবং সংলাপের সংস্কৃতি সৃস্টি হবে।
তাছাড়া ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে ও নষ্ট ভোট কমানো সম্ভব হবে।
ব্যাপক দল/মতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার তৈরি হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুস কাইউম।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের হাতপাখার সংসদ সদস্য প্রার্থী মুফতী আবু বকর সিদ্দীক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুফতি একেএম আব্দুজ্জাহের আরেফী।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা (পশ্চিম) জেলার সভাপতি মুহাম্মাদ সাইফুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102