শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকার জনগণের কাছে দায়বদ্ধ: প্রধানমন্ত্রী মহাসড়কে পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই – মিয়া গোলাম পরওয়ার হেমায়েতপুরে জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় হুমকি: নিরাপত্তাহীনতায় নারী, থানায় অভিযোগ আশুলিয়ায় ডিবি উত্তরের বড় সাফল্য: দেড় কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা সাভারে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মারুফ গ্রেফতার সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি

কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১১৭k Time View  
  •                                      
                                   
                               

কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত।রোববার (১১ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।আদালতে ইসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামাল হোসেন মিয়াজী।কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে, গত ৮ জানুয়ারি হাইকোর্ট কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন। একইসঙ্গে কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত।বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় ঘোষণা করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল।

গত বছরের ২৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।এর আগে, কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম।মেঘনা ও তিতাস উপজেলা কুমিল্লা-২ আসন গঠিত হয়। পরে তাতে হোমনা উপজেলা যুক্ত করে মেঘনাকে সরিয়ে নেওয়া হয় কুমিল্লা-১ আসনে। কুমিল্লা-২ আসন এখন গঠিত হয়েছে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102