বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে জাহিদের বিরুদ্ধে।  ‎হবিগঞ্জের হাওরে পানির ঢলে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষকদের হাহাকার গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাইফুল আটক গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২ সাভারে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটছেন কৃষক, লোকসানের শঙ্কা বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ‎চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে আনসার সদস্যরা ভুয়া ডাক্তার আটক করেছেন

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪৪৩k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

আজ ৩১ জুলাই ২০২৫ তারিখে রাত আনুমানিক ০১:৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নতুন ভবনের ষষ্ঠ তলায় এক নারী রোগীকে হুইলচেয়ারে করে নিচে নামানোর সময় সজীব দাশ পার্থ (২১) নামে এক ভুয়া ডাক্তার আনসার সদস্যদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়েছেন।

দায়িত্ব পালনরত আনসার সদস্য পিসি মো. সেলিম এবং এপিসি মো. আজগর নিয়মিত রাত্রিকালীন ডিউটির সময় উক্ত ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তারা সজীবকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। সজীব নিজেকে একজন ডাক্তার হিসেবে পরিচয় দিলেও তার বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা পাওয়া যায়নি এবং সে তা প্রমাণেও ব্যর্থ হয়। পরে তার পরিচয় যাচাই-বাছাই করে জানা যায়, সে একজন প্রতারক এবং কোনো মেডিকেল ডিগ্রির অধিকারী নন।

পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, উক্ত ঘটনায় মামলার বাদী হিসেবে দায়িত্ব গ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

আনসার সদস্যদের দ্রুত সিদ্ধান্ত ও সচেতন দায়িত্ব পালনের ফলে একজন ভুয়া ডাক্তার সেজে প্রতারণার চেষ্টা ব্যর্থ হয়েছে এবং রোগীর সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের তৎপরতা ও পেশাদারিত্বের জন্য আন্তরিক প্রশংসা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102