শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার জন্য দোয়া

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৯k Time View  
  •                                      
                                   
                               

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা শনিবার (২৯ নভেম্বর) তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।

সভায় প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, জুলাই মাসের আরব আমিরাতে গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে বিভিন্ন সময়ে কারাবন্দী থাকা বাকি ২৪ জন খুব শীঘ্রই দেশে ফিরবেন।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসও খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ঘাটতি থাকা উচিত নয়। তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা।” বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন।গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর খালেদা জিয়া কারামুক্ত হন এবং চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ১১৭ দিনের চিকিৎসার পর ৬ মে দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শুরু করেন। সর্বশেষ গত রোববার সন্ধ্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102