বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে জাহিদের বিরুদ্ধে।  ‎হবিগঞ্জের হাওরে পানির ঢলে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষকদের হাহাকার গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাইফুল আটক গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২ সাভারে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটছেন কৃষক, লোকসানের শঙ্কা বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ‎চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় নয়, কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৩২k Time View  
  •                                      
                                   
                               
বগুড়ায় নয়, কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন
বগুড়ায় নয়, কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন

বগুড়ায় গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল। তবে বগুড়া-৬ আসনের উপনির্বাচন সামনে থাকায় সফরটি স্থগিত করা হয়েছে।এর পরিবর্তে আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।

এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে গিয়ে জানিয়েছিলেন, ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রী বগুড়ায় আসবেন।বগুড়া জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, বগুড়া-৬ আসনে উপনির্বাচন চলমান থাকায় ভোটের আগে প্রধানমন্ত্রী কোনো কর্মসূচি রাখেননি।

জানা গেছে, পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রাথমিকভাবে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলো অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড পাবেন। এ কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

যেসব এলাকায় পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হবে, সেগুলোর মধ্যে রয়েছে—ঢাকা উত্তর সিটি করপোরেশনের বনানী এলাকার আওতাধীন কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তি; মিরপুর শাহ আলী এলাকার আলী মিয়ার টেক বস্তি ও ১৪ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি বস্তি; বগুড়া সদর উপজেলার শাখারিয়া; রাজবাড়ীর পাংশা উপজেলার একটি ওয়ার্ড; চট্টগ্রামের পতেঙ্গা উপজেলার একটি ওয়ার্ড; ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার একটি ওয়ার্ড; বান্দরবানের লামা উপজেলার একটি ওয়ার্ড; খুলনার খালিশপুর উপজেলার একটি ওয়ার্ড; ভোলার চরফ্যাশন উপজেলার একটি ওয়ার্ড; সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি ওয়ার্ড; কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি ওয়ার্ড; নাটোরের লালপুর উপজেলার একটি ওয়ার্ড; ঠাকুরগাঁও সদর উপজেলার একটি ওয়ার্ড এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি ওয়ার্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102