বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে জাহিদের বিরুদ্ধে।  ‎হবিগঞ্জের হাওরে পানির ঢলে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষকদের হাহাকার গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাইফুল আটক গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২ সাভারে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটছেন কৃষক, লোকসানের শঙ্কা বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ‎চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১২৯k Time View  
  •                                      
                                   
                               
আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর
আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আছেন।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এর আগে গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন প্রবীণ এই রাজনীতিবিদ। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গভীর রাতে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশে স্থানান্তরের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান ডা. শফিকুর রহমান। এ সময় তিনি সেখানে উপস্থিত মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস-এর কাছ থেকে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। তার সঙ্গে জামায়াতের স্থানীয় পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও দলের শীর্ষ নেতারাও হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন। তারা দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।এদিকে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102