বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে জাহিদের বিরুদ্ধে।  ‎হবিগঞ্জের হাওরে পানির ঢলে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষকদের হাহাকার গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাইফুল আটক গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২ সাভারে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটছেন কৃষক, লোকসানের শঙ্কা বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ‎চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে জাহিদের বিরুদ্ধে। 

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন জন গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে আশুলিয়ার ঘোষবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে এঘটনায় ভুক্তভোগী লুৎফর রহমান থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে জাহিদের ইন্টারনেট ব্যবসা দখল নিতে তার ওপর হামলা করা হয়েছে বলে তার দাবী।

অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া সোনিয়া গেট সংলগ্ন এলাকায় “রিং নেট” নামে একটি ইন্টারনেট ব্যবসা পরিচালনা করেন মো. লুৎফর রহমান (৩৯)। তার অভিযোগ, একই এলাকার জাহিদ ভূইয়া, জামান ভূইয়া, হাবিব ভূইয়া, রাসেল ভূইয়া, মাসুদ ভূইয়া, মহসিন ও আমিনুল মৃধাসহ আরও ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি তারা বিভিন্ন অপরাধে জড়িত এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও ছাত্র হত্যা মামলার আসামি। দীর্ঘদিন ধরে তাদের ইন্টারনেট লাইনের তার কেটে ক্ষতিসাধন করে আসছিল। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যার দিকে ঘোষবাগ প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকায় নেট লাইনের কাটা তার মেরামত করতে গেলে ব্যবসায়িক অংশীদার মাসুদ করিম (৩২) ও কর্মচারী রানা আহম্মেদ (৩৫) এবং জুয়েল শেখ (২৫) এর ওপর অতর্কিত হামলা চালানো হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা লোহার রড, জিআই পাইপ, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের মারধর করে এবং টেনে হিঁচড়ে একটি বাড়ির ভেতরে নিয়ে গিয়ে আটকে রেখে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনজনই গুরুতর আহত হন। রানা আহম্মেদের মাথায় আঘাত পাওয়াসহ তার পা ভেঙে গেছে এবং মাসুদ করিমের ডান হাত ভেঙে যায় বলে জানা গেছে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে ভয়ভীতি সৃষ্টি করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরে আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত মাসুদ করিম অভিযোগ করে বলেন, আমাদেরকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই সেখানে আটক করে রেখে নির্মমভাবে মারধর করেছে। তারা লোহার রড, পাইপ ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আমার হাত ও রানার পা ভেঙে দেয়। তিনি আরও বলেন, জাহিদ ভূইয়া ও জামান ভূইয়া তারা দুজনই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ছাত্র হত্যার একাধিক মামলার আসামি। তাদের বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ রয়েছে। এলাকাজুড়ে তারা প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছে। এই ঘটনা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্যই তারা বারবার নেট লাইনের তার কেটে ক্ষতি করছিল। এর প্রতিবাদ করায় তারা আমাদের উপর এমন নৃশংস হামলা চালিয়েছে।আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমরা ও আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি করছি।

এবিষয়ে মুঠোফোনে জাহিদ ভূইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোন দল করি না, সবাইর সাথে ভালো সম্পর্ক।এমনতো না, যে আমার কোন পদ-পদবী আছে। দু-একজনের সাথে ছবি থাকতেই পারে। আসলে আমাদের এলাকায় রাজনীতি বলতে কিছু না। এলাকায় যারা বিএনপি করে তারা ভাই-মামা এবং আওয়ামী লীগ করে যারা তারাও আমার ভাই-মামা। অন্যদিকে তিনি আরও বলেন, আমার বাবা জামান ভূইয়া বিএনপির সদস্য। বর্তমান কমিটিতে আছেন এবং দল থেকে তাকে প্রত্যায়ন পত্রও দেওয়া হয়েছে বলেও তার দাবী। তিনি আরও বলেন, আমার নেট ব্যবসা দখল নিতে তারা দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছিলো। আমি ব্যবসা দেইনি বিধায় আমার ও আমার পরিবারের ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102