বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে জাহিদের বিরুদ্ধে।  ‎হবিগঞ্জের হাওরে পানির ঢলে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষকদের হাহাকার গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাইফুল আটক গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২ সাভারে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটছেন কৃষক, লোকসানের শঙ্কা বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ‎চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ভ্রাম্যমাণ আদালতে অবৈধ মাটি ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩১০k Time View  
  •                                      
                                   
                               

মোঃ শামীম আহমেদ:

সাভারের আশুলিয়ায় নলাম এলাকায় মাটি কেটে অবৈধ ভাবে বিক্রি করার অভিযোগে মন্টু নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সহকারী কমিশনার ভূমি আশুলিয়া সার্কেল সাদিয়া আক্তার এ ভ্রাম্যমান আদালত পরিচালিনা করেন। বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান , সাম্প্রতিক এই এলাকা গুলোতে বালু ও মাটি অবৈধ ভাবে উত্তোলনের ঘটনা বেড়ে গেছে, যা পরিবেশের ক্ষতি ও জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে নিয়মিত তদারকি চলবে বলে জানান তিনি।

বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু ও মাটি উত্তোলন, পরিবহন বা ব্যবস্থাপনার ক্ষেত্রে আইন লঙ্ঘন করলে জরিমানা বা অন্যান্য শাস্তি পাবে বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন।

এই আইনের মূল উদ্দেশ্য হলো প্রাকৃতিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখা।

এসময় উক্ত অভিযানে উপস্থিত ছিলেন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102