বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে জাহিদের বিরুদ্ধে।  ‎হবিগঞ্জের হাওরে পানির ঢলে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষকদের হাহাকার গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী সুন্দরগঞ্জে কলার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাইফুল আটক গাজীপুর কোনাবাড়ী মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ ১২ বতল বিদেশি মদ উদ্ধার আটক ২ সাভারে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কায় আগাম ধান কাটছেন কৃষক, লোকসানের শঙ্কা বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ‎চুনারুঘাটে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নরসিংদী, ফরিদপুর ও কুমিল্লায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে অবৈধ অস্ত্র সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪০০k Time View  
  •                                      
                                   
                               

 

প্রধান প্রতিবেদক:

ঢাকা, ২৩ জুলাই ২০২৫ (বুধবার):গত ২১ ও ২২ জুলাই দেশের তিন জেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সহ একাধিক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী সহ যৌথবাহিনী।

নরসিংদী:
২১ জুলাই দিবাগত রাতে নরসিংদীর রায়পুরা থানার সায়দাবাদ এলাকায় রাজনৈতিক বিরোধের জেরে গোলাগুলির ঘটনায় সেনা, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে একটি সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল মিয়া (৩৭)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়।

১টি এসবিবিএল একনলা বন্দুক,৪টি দেশীয় একনলা বন্দুক,২টি পিস্তলের ম্যাগাজিন,৪৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি

ফরিদপুর:
একই দিনে ফরিদপুর জেলার তাম্বুলখানা এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয়।

১টি ৭.৬৫ মি.মি বিদেশি পিস্তল,১টি ম্যাগাজিন,

কুমিল্লা:
২২ জুলাই ভোররাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার মুরাদপুর ও নুরপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। এ সময় মজিবুর রহমান পিনো (৩৫) ও মোঃ আবু হায়দার (৪০)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

৪টি দেশীয় বন্দুক,১টি শটগান কার্তুজ,১টি বিদেশি ছুরি,১টি দেশীয় অস্ত্র,২টি পাসপোর্ট,৪টি মোবাইল ফোন।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। যে কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক ব্যক্তির তথ্য পেলে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট জানানোর অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102