মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ দপ্তরির অদৃশ্য ক্ষমতার বলে স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড়

‎হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২৪টি ভারতীয় গরু জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৪৪k Time View  
  •                                      
                                   
                               
‎হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২৪টি ভারতীয় গরু জব্দ
‎হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২৪টি ভারতীয় গরু জব্দ

হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।‎রোববার (২২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধীন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতছড়ি ও গুইবিল বিওপি এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

‎বিজিবি সূত্র জানায়, অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে ফরেস্ট ও গুইবিল এলাকায় অভিযান চালিয়ে এসব গরু জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।

জব্দ করা গরুগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।‎বিজিবির ৫৫ ব্যাটালিয়নের কর্মকর্তারা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার ও স্থানীয় জনগণের সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102